আ.লীগের কার্যনির্বাহী বৈঠক আজ

সু.খবর ডেস্ক
আজ শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সভায় চলমান রাজনৈতিক ইস্যু ছাড়া দলের আগামী জাতীয় সম্মেলন নিয়ে আলোচনা হতে পারে।
সূত্রটি বলছে, রমজান ঈদের ছুটিরপর প্রথম কার্যদিবসে ২০তম জাতীয় সম্মেলনের তারিখ হওয়ায় এর পরিবর্তনের     সম্ভাবনা আছে, যা আগামীকালের সভায় সিদ্ধান্ত হতে পারে।
এদিকে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সব সদস্যকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।