আ.লীগের জেলা কমিটিতে আধিপত্য রাখতে ঢাকায় বলয়ে বলয়ে সভা

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জেলা কমিটিতে নিজেদের আধিপত্য রাখতে জেলা আওয়ামী লীগের নেতারা বলয়ে বলয়ে সভায় মিলিত হচ্ছেন। বেশিরভাগ নেতাকর্মীই মঙ্গলবার ঢাকায় গেছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, জেলা কমিটি গঠন নিয়ে ইতিপূর্বে জেলার দলীয় সংসদ সদস্যগণ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ঢাকায় বৈঠক করেছেন।
মঙ্গলবার ঢাকায় গেছেন দলীয় নেতা অ্যাড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ নেতা।
জেলা কৃষকলীগের সাবেক সাধারণ করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,‘আমি ব্যক্তিগত কাজে এসেছি। অন্যারা যার যার কাজেই হয়তোবা এসেছেন’।
একইভাবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, ধর্মপাশার আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম চৌধুরী, আলমগীর কবীর এরাও ঢাকায় গেছেন।
ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি আজ (মঙ্গলবার) ঢাকায় যাচ্ছি, শামীম ভাইসহ অন্যরাও আজ ঢাকায় যাবেন’।
প্রসঙ্গত. আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনের আগেই আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির তালিকা কেন্দ্রীয় সভাপতি  ও সম্পাদকের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।