সু.খবর ডেস্ক
প্রথম দফার ছাতক উপজেলার ৩ ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করল আওয়ামী লীগ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি যৌথসভায় ৩ টি ইউনিয়নের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে আওলাদ হোসেন, সিংচাপইড় ইউপিতে মো. মোজাহিদ আলী, নোয়ারাই ইউপিতে মো. আফজাল আবেদীন দলীয় মনোনয়ন পেয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিন্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদসমূহ প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়।
এর আগে গত শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি যৌথসভায় ২৫০ জনকে চূড়ান্ত করা হয়।


