Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বিপ্লবের জীবনবৃত্তান্ত হস্তান্তর – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বিপ্লবের জীবনবৃত্তান্ত হস্তান্তর

ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনে মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বিপ্লব বিশ্বাস। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে রোববার সন্ধ্যায় মধ্যনগর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তিনি তার জীবনবৃত্তান্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম, মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার ও দক্ষিণউড়া গ্রামের মঞ্জু সরকার। মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে বিপ্লব বিশ্বাস নিষ্টার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিপ্লব বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ বছর ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছেন।