আ.লীগের সম্মেলনে যোগ দিতে ছাতকের নেতারা ঢাকায়

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ছাতকের আ.লীগ ও সহযোগি সংগঠনের অর্ধশতাধিক নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এসব নেতাদের মধ্যে কেউ-কেউ ৩-৪দিন আগে থেকেই রাজধানীতে অবস্থান করে দলের কেন্দ্রিয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ দলের সিনিয়র নেতারা ঢাকায় অবস্থান করলেও শারীরিক অসুস্থতার জন্য আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলনে যেতে পারেননি উপজেলা আ.লীগের প্রবীণ নেতা লুৎফুর রহমান সরকুম। ছাতক-দোয়ারায় আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে দু’টি বলয়ে বিভক্ত হয়ে আছে। একটি বলয়ের নেতৃত্বে রয়েছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার অনুজ কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে উভয় বলয়ের নেতারা পৃথকভাবে ঢাকায় অবস্থান করছেন। তাদের কাউন্সিলর ও ডেলিগেট কার্ডও আলাদাভাবে দেয়া হয়েছে বলে উভয় গ্রুপের নেতাদের মাধ্যমে   জানা গেছে। তবে কেন্দ্রিয় কমিটিতে ছাতকের কেউ স্থান পাচ্ছেন কি না-এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যেই মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, আ.লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, এড. আশিক আলী, শাহীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ডাঃ রেদওয়ানুল হক আরজু, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, আখলাকুর রহমান, সাহাব উদ্দিন সাহেল, বিল্লাল আহমদ, আ.লীগ নেতা মোশাহিদ আলী, এড সায়াদুর রহমান ছায়দ, এড. শাহাব উদ্দিন, সামছুল ইসলাম খান, এম রশিদ আহমদ, বাবুল রায়, মুহিবুর রহমান তালুকদার টুনু, সহ অর্ধশতাধিক নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া ভারপ্রাপ্ত মেয়র, আ.লীগ নেতা তাপস চৌধুরী, রেজা মিয়া তালুকদার, শাহীন তালুকদার, কল্যানব্রত দাস, নুর উদ্দিন, আফতাব উদ্দিন, আ্দুল মমিনসহ আরো কয়েক ডজন নেতা গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।