জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত একাধিক বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এমন আভাস পাওয়া গেছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, গত উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়া আওয়ামীলীগ নেতা মিণ্টু রঞ্জন ধর। ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হচ্ছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। মঙ্গলবার আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন
উপজেলা আওয়ামীলীগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী।
অপর দিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ -সভাপতি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী অংশ নেয়া আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা হাজী সুহেল আহমদ খাঁন টুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক পৌর কাউন্সিলর ফারজানা আক্তার কে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হিসেবে ইতিমধ্যে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা প্রার্থীতা হিসেবে ঘোষণা করেছেন। এব্যাপারে জগন্নাথপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, গণ মানুষের পক্ষে কথা বলতে প্রার্থী হয়েছে।
আওয়ামীলীগের আরেক মনোনয়ন বঞ্চিত প্রার্থী মিন্টু রঞ্জন ধর নির্বাচনের প্রস্তুুতি নিচ্ছেন বলে তিনি এ প্রতিবেদক কে জানিয়েছেন। তিনি বলেন, আজ (বুধবার) কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে সিন্ধান্ত নেব।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন আওয়ামীলীগের এই তিন প্রার্থীর দলীয় মনোনয়ন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপির দলীয় মনোনয়ন এর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।
- কেন্দ্রীয় শহীদমিনার হবে কালেক্টরেটের সামনে
- জগন্নাথপুর উপজেলা নির্বাচন- আ.লীগ-বিএনপি দুই দলেরই চ্যালেঞ্জ


