আ.লীগ নেতাকে মারধর/গ্রেফতারের পর জামিনে মুক্ত ইউপি চেয়ারম্যান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এক আ’লীগ নেতাকে মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজারে সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও তাঁর লোকজন আ’লীগ নেতা শফিকুল ইসলামের (অব: সৈনিক) অফিসে ঢুকে তাঁকে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মামলা দায়ের হলে গত সোমবার দিবাগত রাত ১টায় দোয়ারাবাজার থানার পুলিশ সিলেট পাঠানটুলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হলে তিনি জামিনে মুক্তি পান।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, অফিসে ঢুকে মারধরের মামলায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ কে সিলেট পাঠানটুলা এলাকা থেকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।