আ.লীগ নেতা কুমুদ রঞ্জন দে আর নেই

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের নোয়াখালী ইমামনগরের বাসিন্দা প্রবীণ আওয়ামী লীগ নেতা কুমুদ রঞ্জন দে (৮০) আর নেই। রবিবার সন্ধ্যা    
৭.১০ টায় নিজ বাড়িতে ইহকাল থেকে পরলোক গমন করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
প্রবীণ আওয়ামী লীগ নেতা কুমুদ রঞ্জন দে’র মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, আওয়ামী লীগ নেতা আজিসুস সামাদ আজাদ ডন, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জমান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য সবুজ কান্তি দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দুলন।