আ.লীগ নেতা সরকুমের পাশে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক অসুস্থ লুৎফুর রহমান সরকুমকে দেখতে যান স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ নেতার বাড়িতে তাকে দেখতে যান জেলা স্বেচ্ছাসেবক লীগের  সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুস সহিদ, আব্দুল আলিম, কবির আহমদ, সদস্য আব্দুল বাসত বাবুলসহ নেতৃবৃন্দ। দীর্ঘ সময় ধরে তার শয্যা পাশে থেকে নেতৃবৃন্দ নেতার শারীরীক অবস্থার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ অসুস্থ আ.লীগ নেতা লুৎফুর রহমান সরকুমের আশু রোগ মুক্তি কামনা করে ছাতকসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।