দিরাই প্রতিনিধি
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনার কৃতিত্ব।
বুধবার বেলা ১১ টায় দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপিকা দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল হালিম, এসএমসি সদস্য অভিরাম তালুকদার, গোলাম মোস্তফা সরদার রুমি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।
- ধর্মপাশায় ঘোষণা ছাড়াই প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- মেশিনের মাটি কাটা ও দুর্নীতিমুক্তির প্রত্যাশা


