আ.লীগ সুরক্ষিত থাকলে নেত্রীও সুরক্ষিত থাকবেন- মতিউর রহমান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আমাদের কর্মীর অভাব নাই। কর্মীদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তাদের দিকে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য রাখার আহবান জানাই। সাধারণ কর্মীদের কোন ত্রুটি নাই। তারা চায় শেখ হাসিনার আদর্শ ও ভিশন বাস্তবায়ন করতে। তৃণমূলের নেতাকর্মীদের আওয়ামী লীগকে সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী লীগ যদি সুরক্ষিত থাকলে আমাদের নেত্রী শেখ হাসিনাও সুরক্ষিত থাকবেন।
রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের দলে কিছু সুবিধাবাদী মানুষ ঢুকেছে। সেদিকে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য রাখতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছেন। আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে। কিন্তু উন্নয়নের প্রশ্নে এক থাকতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আপনারা যে নির্দেশনা দিয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের নির্দেশনা মেনে নিবে।