ইউএনও দেখলেন স্কুল বন্ধ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বিদ্যালয় চলাকালীন সময়ে গেটে তালা ঝুলছে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার দুপুর ১২টায় আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি  বিদ্যালয়ের গেটে তালা ঝুলতে দেখেন। এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ফোনে বিদ্যালয় বন্ধের বিষয়টি তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।
তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান বলেন, ‘ইউএনও মহোদয় আমাকে বিষয়টি ফোনে জানিয়েছেন। খোঁজ নিয়ে আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে গেটে তালা ঝুলছে দেখে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।