স্টাফ রিপোর্টার
এসডিজি বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণের কর্মদক্ষতার মান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. আমিমুল এহসান খানঁ’র পরিচালনায় সভায় কাজের দক্ষতা বাড়ানোর লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।


