বিজয় রায়, ছাতক
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নে মোট ৩২জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের প্রার্থীতা লিখিতভাবে প্রত্যাহার করেন।
প্রত্যাহার করা এসব প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত আসনে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ছাতক সদর ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাফিজ আলী, রঞ্জন কুমার দাস, ইসলামপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির, কালারুকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালিক, সিংচাপইর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী সায়েম আহমদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান, জাউয়াবাজার ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবির চৌধুরী, ফারুক আহমদ ও সুবেদ আহমদ রাজন।
সংরক্ষিত আসনে, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে রুনা বেগম, ছাতক সদর ইউনিয়নে সীমা রানী দাস ও চরমহল্লা ইউনিয়নে ছফিনা বেগম এবং সাধারন সদস্য পদে কালারুকা ইউনিয়নে আব্দুর রশীদ, চরমহল্লা ইউনিয়নে হানিফ আলী, জমির আলী, রফিক উদ্দিন, নোয়ারাই ইউনিয়নে আহমদ আলী, আব্দুল কাহার, ইসলামপুর ইউনিয়নে সিরাজ মিয়া, জাবির হোসেন, সিংচাপইড় ইউনিয়নে মনির উদ্দিন, মাসুক মিয়া, মতছির আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সায়েদ মিয়া, জাউয়াবাজার ইউনিয়নে সামছুদ্দিন আহমদ সুমন, আব্দুল কাইয়ূম, আব্দুস ছালাম, জাফরুল হাসান ও আলী নুর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চেয়ারম্যান পদে দাখলকৃত ৭৭জনের মধ্যে ১২ জন প্রত্যাহার করায় মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬৫জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রতীকে আ.লীগ ও বিএনপির ১৩জন করে এবং জাতীয় পার্টির ১০ প্রার্থী রয়েছেন। বাকী ২৯জন প্রার্থীর মধ্যে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৫জন, বিএনপির বিদ্রোহী ২জন, জামাত ২জন, খেলাফত মজলিস ১জন ও স্বতন্ত্র ১৯জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আ.লীগের বিদ্রোহী কারারুকা ইউনিয়নে আফতাব উদ্দিন, জাউয়া ইউনিয়নে বশির আহমদ, মুরাদ হোসেন, রেজা মিয়া তালুকদার, সিংচাপইড় ইউনিয়নে মোজাহিদ আলী, বিএনপির বিদ্রোহী প্রার্থী চরমমহল্লা ইউনিয়নে আব্দুর রশীদ ও ইসলামপুর ইউনিয়নে বাবুল মিয়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।


