জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা প্রবীণ মুরব্বী সাবেক ব্যবসায়ী ইউনুছ মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গত শনিবার রাতে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার বাদ জুহর মরহুমের জানাজার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সামছুল হক জানান, গত শুক্রবার হঠাৎ করে বাবার ব্রেইন স্ট্রোক করে। আমরা দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করি। গতকাল রাত তিনটার দিকে তিনি মারা যান। তিনি সবার নিকট তার বাবার আত্মার শান্তির জন ্য দোয়া কামনা করেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, যুগ্ম সম্পাদক লিটন মিয়া, বাজার বণিক সমিতির সেক্রেটারি জুনেদ আহমদ ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোতাহীর আলী, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।


