Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় বরখাস্ত ৩ ইউপি সদস্য – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় বরখাস্ত ৩ ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদকে লাঞ্ছিত করার ঘটনায় ৩ ইউপি সদস্য সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। রবিবার এ সংক্রান্ত একটি চিঠি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ও সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ।
সাময়িকভাবে বরখাস্ত ইউপি সদস্যরা হলেন- উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম সারোয়ার, ৯ নম্বর ওয়ার্ড সদস্য আতাউর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য এমদাদুল হক।
জানা যায়, ২০২২ সালের ৮ আগস্ট শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের তাহিরপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ’র সাথে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য গোলাম সারোয়ার, আতাউর রহমান ও এমদাদুল হক’র থ হাতাহাতি হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ তাকে শারিরীকভাবে লঞ্ছিত করা হয়েছে মর্মে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হলে তদন্ত কমিটির প্রতিবেদনে ইউপি সদস্যগণের জবাব সন্তোষজনক না হওয়ায় ৩ ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় বিভাগ।
ইউপি সদস্য গোলাম সারোয়ার বলেন, সাময়িকভাবে বরখাস্তের নোটিশ পেয়েছেন। ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতের স্মরণাপন্ন হবেন বলে জানান।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তিনি ন্যায় বিচার পেয়েছেন।