ইউপি চেয়ারম্যান আইয়ুবুর রহমানি’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আইয়ুবুর রহমান রহমানি (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। সোমবার বিকাল ৪ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান আইয়ুবুর রহমান রহমানি গত ২৩ শে এপ্রিল ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার বাদজোহর তাঁর নরসিংপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে।