ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান, জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৫ আগস্ট কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ছাত্রদল থেকে উঠে আসা চেয়ারম্যান আবুল হাসনাত বর্তমানে ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ইং সালে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি উপজেলা ছাত্রদলের সহ সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া আবুল হাসনাত চরমহল্লা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।
জাতীয়তাবাদী তরুন প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত করায় জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক জিএস কামাল এবং সহ সভাপতি এবাদুর রহমান (সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক) সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আবুল হাসনাত।
- ব্রিটেন থেকে যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগের আবেদন
- ছাতকে অপহৃতা কিশোরী কিশোরগঞ্জ থেকে উদ্ধার


