স্টাফ রিপোর্টার
জেলার ইউপি সচিবদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনশন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)। রবিবার সকালে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল ইউপি সচিবদের অংশগ্রহণে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বাপসার সভাপতি আব্দুল্লা আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সচিব মৃনাল কান্তি দাস, তরুণ কুমার বসু, অজিত কুমার রায়, মোহাম্মদ ওয়ালিউল্লা, তাহেরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, ভানু চাঁদ দাস, মিতালী বেগম তালুকদার, সজীব কান্তি দাস, আফিস আফিন্দি, আলমগীর হোসেন, সমীর কান্তি দে প্রমুখ।
বক্তরা বলেন, ইউনিয়ন পরিষদের সচিব পদবী পরির্বতন করে মুখ্য কর্মকর্তা, ১০ম গ্রেড স্কেল প্রদান, বেতন-ভাতা সহ যাবতীয় সুবিধাদি প্রদান ও ইউনিয় পরিষদের সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সহ-এই ৩ দফা দাবি মেনে নিতে হবে।


