ছাতক প্রতিনিধি
ইউরোপের ইতালীতে যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডাজনিত কারনেণ ছাতকের রিহান আহমদ (২৪) ও রাজু আহমদ (২২) নামের দু’প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার তারা বসনিয়া থেকে ইতালী যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় পৌঁছলে সেখানে নিম্ন তাপমাত্রায় তাদের মৃত্যু ঘটে।
রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ আহমদের পুত্র এবং রাজু আহমদ উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের মাসুক মিয়ার পুত্র। তাদের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে পাইগাঁও এবং সেওতরপাড়া গ্রামে শোকে ছায়া নেমে আসে।
- মামলার তারিখ জানিয়ে সাক্ষীর কাছে যাবে এসএমএস
- সিলেটে বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে শোকসভা


