স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, ‘প্রত্যেক উপজেলায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে মানুষকে কাংখিত সেবা দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে। সেই সাথে শিক্ষার উন্নয়নেও কাজ করতে হবে সকলকে। হাওরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকে সেবার অগ্রগতি হচ্ছে। তবে
কমিউনিটি ক্লিনিকে যাতায়াত রাস্তার উন্নয়ন করতে হবে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণ নিজের দায়বদ্ধতা থেকে সকল প্রকার উন্নয়নের কাজ করতে হবে।’
বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার।
মুুক্ত বক্তব্য রাখেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান, আমিনুর রশীদ, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী। কর্মশালার শুরুতে প্রকল্পের বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটেশন উপস্থাপন করেন ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম।


