ইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা চন্দ্রপুর ইকরা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় ইকরা ক্যাডেট মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী নুরুল হকের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ক্বারী মাও. আজিজুল ইসলাম আজিজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভিভাবক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আস্তমা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. কাওসার আহমদ, হাফিজ উদ্দীন, মনোয়ার হোসেন, হুমায়ূন আহমদ, আবু সিদ্দিক ক্বারী, ফাহমিদা আক্তার পৌষি প্রমুখ।