Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর বালি পাথর উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর বালি পাথর উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি

ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালি পাথর মহাল থেকে অবৈধ বালি পাথর উত্তোলন বন্ধ এবং নিলাম গ্রহণকারী সিন্ডিকেট চক্রের ‘অবৈধ অপতৎপরতা’ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর সুনামগঞ্জের বালু পাথর ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর সুনামগঞ্জের বালু পাথর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাজুল মিয়া, ছাতক বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল আহমদ, আব্দুল কাইয়ুম, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মারুফ আহমদ, জুয়েল মিয়া, আবুল ওয়েস আজাদ প্রমুখ।
এছাড়াও এর অনুলিপি পুলিশ সুপার, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর উপজেলা এসিল্যান্ড অফিসার, সুনামগঞ্জর সদর ও বিশ^ম্ভরপুর উপজেলা অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ নদী বন্দর (বিআইডাব্লিউটিএ) বন্দর কর্মকর্তা এবং সুনামগঞ্জ নৌ পুলিশের অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা সুরমা নদীর উত্তর পাড়ে সরকারের আইন মেনে বালু পাথর ব্যবসা পরিচালনা করে আসছি। গত তিন বছর যাবৎ ধোপাজান চলতি নদী বালু পাথর মহাল বন্ধ থাকার কারণে আমরা দূরের বৈধ ইজারাকৃত মহাল থেকে মাল সংগ্রহ করে স্টক করি। কিন্তু ধোপাজান চলতি নদীর বালি পাথর মহালের কথিত নিলাম গ্রহণকারীরা রাতের অন্ধকারে ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালি পাথর সংগ্রহ করে নিলামে ক্রয়ের নামে সারাদেশে বিক্রয় করে যাচ্ছে। প্রতিদির লক্ষ লক্ষ ঘনফুট বালি ও ১ লক্ষ ফুট পাথর প্রকাশ্যে সুরমা নদীর মাঝে নোঙ্গর করে লোড আনলোড করছে।
প্রেসবিজ্ঞপ্তি