ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহেল সভাপতি

ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে রবিবার সকাল ১০ টায় মনোনয়নপত্র দাখিল করেছেন-মালিক শ্রমিক ঐক্য পরিষদে নেতৃবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন পৌরমেয়র আয়ুব বখ্ত জগলুল। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন জেলা জাসদের সভাপতি আতম সালেহ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, অনু বাবু ও সামছুজ্জামান।
সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে জাহের আলী ও সাহার মিয়া, সাধারণ সম্পাদক পদে যথাক্রমে-আনোয়ার মিয়া, মোসাদ্দেক আলী বাবলু ও হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নবী নুর মিয়া ও বিল্লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আহমদ ও কোষাধ্যক্ষ পদে বিপ্লব কান্তি তালুকদার।
এদিকে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সোহেল আহমেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পৌরমেয়র আয়ুব বখত জগলুল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদারকেও নির্বাচিত ঘোষণা করা হয়।
আগামী ৫ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি