মাও.মুহাম্মদ এমদাদুল হক
(পূর্ব প্রকাশের পর)
এতেকাফের আদব : এতেকাফের অবস্থায় নেক কথা ছাড়া অপ্রয়োজনিয় কথা বলা যাবে না। শ্রেষ্ট মসজিদকে এতেকাফের জন্য নির্বাচন করা। যেমন মসজিদে হারাম (মক্কা) মসজিদে নববী (মদিনা)। জামে মসজিদ ইত্যাদি। এতেকাফের অবস্থায় কোরআন মজিদ তেলওয়াত করা, হাদিস পাঠ করা, ইলিম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া, রাসুল (সা.) ও অন্যান্য নবীদের জীবনী পাঠ করা।
এতেকাফ ভঙ্গের কারণ : বিনা ওজরে মসজিদ থেকে বের হওয়া। বিনা ওজরে দিনে বা রাতে সামান্য সময়ের জন্যও মসজিদ থেকে বের হলে এতেকাফ ফাসিদ হয়ে যাবে ইচ্ছা করে হোক কিংবা ভুলক্রমেই হোক। অনুরূপভাবে মহিলারা তাদের এতেকাফের নির্ধারিত স্থান থেকে বের হবে না। পেশাব পায়খানা ও জুম্মার নামাজ আদায়ের জন্য ওজরের কারণে মসজিদ থেকে বের হতে পারবে। এতেকাফের স্থানেই ঘুমাবে ও পানাহার করবে। এর জন্য মসজিদ থেকে বের হওয়ার কোন প্রয়োজন নেই। মসজিদ ভেঙ্গে যাওয়ার কারণে অথবা জোরপূর্বক বের করে দেওয়ার কারণে এতেকাফকরী ব্যক্তি সঙ্গে সঙ্গে অন্য মসজিদে চলে যায় তবে এতে এতেকাফ ফাসিদ হবে না। জান বা মালের আশংকা হলেও উক্ত হুকুম প্রযোজ্য হবে। অসুস্থ ব্যক্তির সেবা করার জন্যও মসজিদ হতে বের হবে না।
লেখক. প্রিন্সিপাল হযরত খাদিজাতুল কুবরা ইসলামিয়া বালিকা মাদরাসা আপ্তাবনগর, সুনামগঞ্জ।


