ইদ্রিছ আলী বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব

স্টাফ রিপোর্টার
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন দোয়রাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক। শনিবার রাজধানীর জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমদ বীরোত্তম, ভাইস চেয়ারম্যান হয়েছেন মাহবুব এলাহী রঞ্জু বীরপ্রতীক, গোলাম আজাদ বীরপ্রতীক ও সৈয়দ লতিফুল ইসলাম বীরপ্রতীক।
মহাসচিব নির্বাচিত হয়েছেন শাজাহান কবীর বীরপ্রতীক এবং যুগ্মমহাসচিব   
হয়েছেন অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক। এছাড়াও আরো ৫ জনকে সম্পাদক এবং ৮ জনকে সদস্য করে সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন- বদিউল আলম বীরোত্তম। প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রম, অবসরপ্রাপ্ত সচিব ক্যাপ্টেন মোমিন উল্লাহ্ পাটোয়ারি বীরপ্রতীক, শাজাহান কবীর বীরপ্রতীক ও ইদ্রিছ আলী বীরপ্রতীক প্রমুখ।