ইন্ডিয়া টুডে’তে যোগ দিলেন দিরাইয়ের রাতুল চৌধুরী

দিরাই প্রতিনিধি
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ গ্রুপে স্ট্রিংগার হিসেবে যোগদান করেছেন দিরাইয়ের চরনারচর গ্রামের রাতুল চৌধুরী। তিনি দীর্ঘদিনধরে সিলেট শহরে বসবাস করছেন। গত ৫ মে প্রতিষ্ঠানটির পক্ষে বাংলাদেশ প্রধান শহিদুল হাসান খোকন তার হাতে পরিচয়পত্র তুলে দেন। এখন থেকে তিনি এই মিডিয়ায় সিলেট অঞ্চল থেকে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে রাতুল চৌধুরী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। রাতুল চৌধুরীর সাথে ০১৭১১৮৫৮৪৮৪ নম্বরে যোগাযোগ করা যাবে।