স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় শহরের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর সদস্য আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহা-সচিব মনিরুজ্জামান রব্বানী। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. আশরাফ উদ্দিন।


