ইব্রাহীমপুর ও উজানীগাঁওয়ে বদর দিবস পালন

সু.খবর রিপোর্ট
১৭ রমজান বৃহস্পতিবার  দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইব্রাহীমপুর জামে মসজিদ শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাজী মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রের নাজিম মোঃ আব্দুস সোবহান, রানা মিয়া, ক্বারী মোঃবদরুল হুদা, ক্বারী রফিকুল ইসলাম, ক্বারী মোঃ মাহফুজুল হক, ক্বারী মোঃহুমায়ুন আহমদ, ইব্রাহীমপুর মসজিদের ইমাম মাও.হরমুজ আলী প্রমুখ।এতে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাওয়ে বদর দিবস উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকালে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া   
মাদ্রাসা শাখার উদ্যোগে উজানীগাও জামে মসজিদ প্রাঙ্গণে দারুল ক্বিরাত কেন্দ্রের সভাপতি আমিরুল ইসলাম’র সভাপতিত্বে, প্রধান ক্বারী আলী মো. ইউসুফের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন আক্তাপাড়া ইসলামিয়া আলীম মাদ্রাসার আরবী প্রভাষক মাও. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করেন উজানীগাও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাও. রশিদ আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার নাজিম ও প্রেসক্লাব সভাপতি কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, সহকারী প্রধান ক্বারী আব্দুল কাদির, সহকারী ক্বারী শফিকুল ইসলাম রাহিম, ক্বারী মাও. ওসিউর রহমান, হযরত শাহজালাল (র.) জামে মসজিদ শাখা দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট’র প্রধান ক্বারী শাহীন আলম সানী, পরিচালনা কমিটির সদস্য মনির উদ্দীন, মহিম উদ্দীন, মহিউদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল ওয়য়াদুদ, সাংবাদিক মহিম উদ্দীন, ইউসুফ আহমদ, আব্দুল করিম প্রমুখ।