স্টাফ রিপোর্টার
শহরতলীর ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন কমিটির সভাপতি আমির হোসেন রেজা। চলতি বছরের ১৭ আগস্ট জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এই অভিযোগ দাখিল করেন তিনি।
এই অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার নির্দেশে বুধবার বেলা ১১ টায় অভিযোগ তদন্ত করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান। তিনি অভিযোগকারী আমির হোসেন রেজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলমের সাথে আলাপ করে সকল বিষয়ে অবগত হন। তদন্ত চলাকালে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গের কথাও মনোযোগ সহকারে শুনেন তিনি।
তদন্ত কার্যক্রম শেষে তদন্তকারী অফিসার মো. আজিজুর রহমান জানান, সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষজন তদন্তে সহযোগিতা করে তাদের মতামত ব্যক্ত করেছেন। অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে পরে জানানো হবে।
- হাজী আ. ছত্তার এন্ড মরিয়ম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে বন্যাশ্রয় কেন্দ্র্
- প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক আজ সাংবাদিকদের তুলে দেবেন পরিকল্পনামন্ত্রী


