ইমনের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এমানুল কবির ইমনের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজের পর সদর উপজেলার হরিণাপাটি পশ্চিম মহল্লা জামে মসজিদে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন হরিনাপাটি জামে মসজিদের ইমাম মাও. আশরাফ আলী বসন্তপুরী। এ সময় মসজিদের মুতাওয়াল্লীসহ দেড় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি