জগন্নাথপুর অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আজিজ পাশার বাড়ি জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের এমন বক্তব্যকে কেন্দ্র জগন্নাথপুরে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ১৫ আগষ্টের আলোচনা সভায় সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের মামা জগন্নাথপুরের কুবাজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মুকিত চৌধুরী পাশাকে বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা উল্লেখ করে ভুল তথ্য উপস্থাপন করে বক্তব্য দেয়ার পর থেকে গতকাল দিনভর জগন্নাথপুরে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইতে শুরু করে।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা প্রতিক্রিয়ায় বলেন,শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্ণাঢ্য জীবনের অধিকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে নিন্মরুচির কাজ করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর খুনিকে জগন্নাথপুরের বাসিন্দা বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জগন্নাথপুর উপজেলাবাসীকে হেয় প্রতিপন্ন করায় আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি তাঁর প্রতিক্রিয়ায় আরো বলেন, স্বনামধন্য সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরী
রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম রানা ও আব্দুল মুকিত চৌধুরীর পরিবারের সাথে ঘনিষ্টভাবে পরিচিত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে বঙ্গবন্ধুর খুনি বানানোর ঘটনায় আমরা মর্মাহত হয়েছি।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন,‘অ্যাড. আব্দুল খালিক চৌধুরীর ছেলে মেজর অব. আব্দুল মুকিত চৌধুরী বাংলাদেশ ডাক বিভাগেরও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ব্যারিস্টার ইমনের পিতা একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁদের পরিবারের কারো উপর কোন কালো দাগ নেই। তাঁরা সবাই স্বাধীনতা এবং আওয়ামী লীগের পক্ষের শক্তি। আমি অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, আজিজ পাশা নামে বঙ্গবন্ধুর কোন খুনি কুবাজপুর তথা জগন্নাথপুরে নেই। এধরনের বিভ্রান্তিমুলক তথ্যে জগন্নাথপুরবাসী ক্ষুব্ধ।


