দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার বিগত ২৯ মে ইমাম-মোয়াজ্জিন পরিষদের সাহরী ও ইফতারের সময়সূচিমূলক “তোহফায়ে রমজান” এর অগ্রহণযোগ্যতা প্রসঙ্গে অ্যাড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ’র লেখা নিবন্ধের প্রেক্ষিতে বিগত ১ জুন একই পত্রিকায় ইমাম-মোয়াজ্জিন পরিষদের প্রতিক্রিয়া শিরোনামে মাওলানা দিলওয়ার হোসাইন’র প্রদত্ত বক্তব্য নিয়ে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তি হয়েছে। ইমাম-মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাও. আনোয়ার হোসাইন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে
ইমাম-মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে ১৪ জুন তারিখে অনুষ্ঠিত এক সভায় এই বিরোধের সম্মানজনকভাবে সমাধান হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি।


