জগন্নাথপুর অফিস
ইমা, লেগুনা ও সিএনজি চলাচল বন্ধের দাবিতে রবিবার জগন্নাথপুর উপজেলার মিনিবাস মালিক ও শ্রমিক গ্রুপের উদ্যোগে পৌরশহরে প্রধান কার্য্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মিনিবাস মালিক গ্রুপের সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আরশ আলী, আলাল খান, সদস্য রাজু মিয়া, আফিজুর রহমান, শ্রমিক শাখার সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি রেজন মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইমা, লেগুনা ও সিএনজি গাড়ি চলাচল করে আসছে। দ্রুত এ সব অবৈধ গাড়ি চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যথায় আগামী ১৫ মে থেকে মালিক ও শ্রমিক গ্রুপের নেতৃবৃন্দ অবরোধ কর্মসুচী পালন করবেন বলে সভায় সিন্ধান্ত হয়।
- দিরাইয়ে বাস চাপায় ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিহত
- বিশ্বম্ভরপুরে বিএনপির প্রার্থীদের মধ্যে মনোনয়ন কার্ড বিতরণ


