ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনা সভা

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে “গৌরবের মুক্তিযুদ্ধ ও মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা বেলা ১১ টায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র কুমার দাশ ও বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাড. কল্লোল তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিষয়ের প্রভাষক আসম ফজলুল করিম।
বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক সোহেল মিয়া, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ, গ্রন্থাগারিক শংকর কুমার সরকার, হিসাবরক্ষক নূর উদ্দিন প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি