ইসলামগঞ্জ বাজারে দোকানে আগুন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভেড়াজালী গ্রামের ইসলামগঞ্জ বাজারে চায়ের দোকানে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে মালামালসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, নলুয়ারপাড় গ্রামের বাসিন্দা আনিস উল্লাহর চায়ের দোকানে বিদ্যুতের মিটার থেকে এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শী নাজমুল হুদা নামের একজন শিক্ষক ও অন্যান্য দোকানের মালিকগণ জানান, মঙ্গলবার ভোর সকালে বাজারে এসে আনিস উল্লাহর চায়ের দোকানে আগুন লাগার ঘটনা দেখতে পান। ভোর সকালেও আগুনে পুড়েছিল তার দোকানঘর। দোকানের ভেতরে থাকা নগদ টাকা,              
ফ্যান, চৌকি ও আসবাবপত্রসহ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। পরে সকলের সহযোগিতায় এই আগুন নেভানো হয়। আগুন নেভাতে গিয়ে বিশ্বজিত বিষু ও জিয়াউর রহমান নামের দুইজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাহানুর আলম বলেন, ‘পল্লী বিদুতের মিটার থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ভোরে বাজারের লোকজনের সহযোগিতায় এই আগুন নেভানো হয়।’