Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ২১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভায় রতনপুর গ্রামে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুমনি সিংহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুনু মিয়া মেম্বার, সাধারন সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, আওয়ামী লীগ নেতা মতছির আলী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ মেম্বার, সফিক আলী মেম্বার, সাবেক ইউপি সদস্যা হেলিনা বেগম, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নজির উল্লাহ, আব্দুল হক, আহমদ আলী, রজব আলী, মোক্তার হোসেন, মখলিছ আলী, জাহাঙ্গির আলম, রমিজ মিয়া, হাছন রাজা, মকবুল আলী, আজাহার আলী, আব্দুন নূর, মাষ্টার বাহার মিয়া, নিরঞ্জন সিংহ, সুমন মিয়া, তাজুল ইসলাম, আলতা মিয়া, নুরুজ্জামান, কাচা মিয়া, যুবলীগ নেতা বিনোদ সিংহ প্রমুখ। সভায় বক্তারা ২১ নভেম্বর উপজেলা সম্মেলন সফল করতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান। এর আগে দুপুরে রাবার ড্যাম এলাকায় পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ২৬ নভেম্বর ২নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন করারও ঘোষণা দেন বক্তারা।