ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের ২০১৬-১৭অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেকিম। ১কোটি ৫৭ লক্ষ ৭৩হাজার ৩১৪ টাকা সম্ভাব্য আয় দেখিয়ে নতুন বাজেট ঘোষণা করা হয়। বাজেটে
ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৫২ হাজার ৬শ’ টাকা ও ৪ লক্ষ ২১ হাজার ৩০৮ টাকা উদ্ধৃত্ত দেখানো হয়েছে। বাজেট উপলেক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল হেমিমের সভাপতিত্বে ও ইউপি সচিব পরিচানায় আব্দুস সবুরের অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
আরোবক্তব্য রাখেন আ.লীগ নেতা সামছুজ্জামান রাজা, আনসার আহমদ, আব্দুল গনি মাষ্টার, মাও. আব্দুল হান্নান প্রমুখ। এসময় ইউপি সদস্যা প্রিয়বালা দাস, রংমালা বেগম, সদস্য ইউনুছ আলী, লাল মিয়া, আব্দুল হাই, সহিদ মিয়া, হোসেন আহমদ, সুনু মিয়া, শেখ রহিম উদ্দিন, আনোয়ার পাশা, রফিক মিয়া, শফিক মিয়া, নুর মিয়া, লিলু মিয়া, মোক্তার হোসেন, আরব আলী, কালা মিয়া, আতাবুর মিয়া, জাহেদ মিয়া গৌছ মিয়া, কলিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
- সংসদে বন ও পরিবেশ মন্ত্রী দেশের এক পঞ্চমাংশ এলাকা তলিয়ে যাবে সমুদ্রে
- বিশ্বম্ভরপুরে ব্র্যাকের ইফতার মাহফিল


