ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়াম্যান ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের মাদ্রাসা বাজারে অনুষ্ঠির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম ফয়েজ।
স্থানীয় সালিশ ব্যক্তিত্ব হাজী আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও নাজমুল হাসান জুয়েল এবং আবু ইউসূফ ইব্রাহিম সাদেকের যৌথ পরিচালনায় অনু্িষ্ঠত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহফুজুর রহমান এপিপি, সুপ্রিম কোর্টের আইজীবি মির্জা হোসাইন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসলাপুরবাসীর আন্তরিক ভালোবাসায় তিনি ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর জন্য তিনি ও তার পরিবার ইউনিয়নবাসীর কাছে ঋণী। ইউনিয়নের উন্নয়নে তিনি ও তার পরিষদ এলাকার মানুষের মতামতের ভিত্তিতেই কাজ করবেন। ইসলামপুর ইউনিয়নকে সুন্দর করে সাজাতে তিনি সকলের সার্বিক সহযোহিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি সদস্য ইসলাম উদ্দিন, সফিক আলী, ময়না মিয়া, বাহার উদ্দিন, সিরাজ মিয়া, ছালিক মিয়া, সাজ্জাদুর রহমান, আব্দুল হাফিজ, আলী হোসেন, সদস্যা রাহেলা বেগম, সাহিদা বেগম ও হাজেরা বেগম।
এসময় অতিথি, সংবর্ধিত অতিথি সহ বিদেশ যাত্রী সুলতান তৌকির ও সুলতান তিতুমীরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সালাতুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে এনায়েতুল হক মেম্বার, বাবুল মিয়া মেম্বার, আব্দুল আজিজ, মঈন উদ্দিন, আশিদ আলী, জিয়া উদ্দিন, আব্দুল জলিল, সাজিদুর রহমান মেম্বার, আবুল কাসেম, জসিম উদ্দিন, শামছুল ইসলাম লাল মিয়া, শামছুল হক মোল্লা, লাল মিয়া, সুরুজ মিয়া, আনসার উদ্দিন, নূর উদ্দিন, কালা মিয়া, রাজা মিয়া, হজরত আলী, আলীম উদ্দিন, হাজী আব্দুল কবির, ফারুক মিয়া, কমর উদ্দিন, ইসহাক আলী, হাজী নবী হোসেন, আলা উদ্দিন, ওয়াহিদ উন নবী, রূপা মিয়া, ফকর উদ্দিন, তৈয়ব আলী, আমজাদ আলী, মাষ্টার তৈয়বুর রহমান, আলফুজ্জামান, বাবুল মিয়া, সাফাতুল আম্বিয়া, নেছার আহমদ, হাবিুর রহমান, আফাজ আলী, আব্দুল মান্নান, ফরিদ আহমদ, শমসের আলী, আকল আলী, শামছুল ইসলাম, সাজিদুর রহমান, শেখ কামাল, শামছুল হক, কয়ছর আহমদ, দুদু মিয়া, নাসির উদ্দিন, নানু মিয়া, কামাল উদ্দিন, ফখরুল আলম, ফজলু মিয়া, জলিল মিয়া, চেরাগ আলী, কবির উদ্দিন, লিলু মিয়া, ফজল করিম, ইলিয়াস আলী, রুস্তুম আলী, জাহাঙ্গির আলম রাসেল, সিরাজুর রহমান, লিটন মিয়া, এলাইছ মিয়া বতু, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
- শান্তিগঞ্জ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- ছাতকস্থ লাফার্জ কর্তৃক ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ


