ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আকিক হুসাইনের সমর্থনে মতবিনিয় সভা শুক্রবার বিকেলে ইউনিয়নের মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা আকিক হুসাইনকে সংস্থার মনোনীত প্রার্থী হিসেবে সভায় ঘোষণা করা হয়। ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী সুনু মিয়ার সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সৎ. যোগ্য, ন্যায়পরায়ন দ্বীনি মানুষ হিসেবে মাওলানা আকিক হুসাইনের বিকল্প নেই। সততার জন্যই জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংঠন ইসলামপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মাওলানা আকিক হুসাইনের মতো একজন ইসলাম দরদী মানুষের অত্যন্ত প্রয়োজন রয়েছে। আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান বক্তারা। নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাজী কফিল উদ্দিন, হাজী জসিম উদ্দিন মেম্বার, হাজী আশিদ আলী, সংস্থার সাবেক সভাপতি ফজলে করিম লিলু মিয়া, রায়হান উদ্দিন মেম্বার, ওয়ারিছ আলী মেম্বার, ব্যবসায়ী সামছুজ্জামান, ওয়ারিছ আলী, আলফু মিয়া, হাজী নাসির উদ্দিন, লিলু মিয়া, এবাদুর রহমান, হাজী শুকুর উদ্দিন, হাজী নবী হোসেন, হাজী মাসুক মিয়া, হাজী আবুল হাসান, শফিক উদ্দিন, আফাজ উদ্দিন, হাজী জহির উদ্দিন, আব্দুল মুক্তাদির, জামাল উদ্দিন, ফয়ছর আহমদ, হাজী জামিল আহমদ, হাজী গোলাপ মিয়া, মাওলানা দ্বীন মোহাম্মদ নূর মিয়া, আনোয়ার হোসেন, আজাদ মিয়া, হাজী বদরুল আলম, এবাদুর রহমান, হাজী নজরুল ইসলাম, আব্দুল মালেক, হাজী জহির আহমদ, মাওলানা তালহা মাহমুদ নাহিদ, সেবুল আহমদ প্রমুখ।


