মতিয়ার চৌধুরী
বৃটেনের শীর্ষ ইসলামী সন্ত্রসী পাকিস্থানী বংশদ্ভোত আনজেম চৌধুরীকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে ওল্ডবেইলী আদালত। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর সমর্থনে প্রচারণা চালানো ও বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেবার কারণে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বৃটেনে জন্ম নেয়া ৪৯ বছর বয়সী এই সন্ত্রাসীকে সাজা প্রদান করা হয়।
বৃটেনসহ বিশ্ববাসী যখন আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক ষ্টেইটকে নিষিদ্ধ ঘোষণা করে তখন আনজেম চৌধুরী বিভিন্ন ভাবে এই সংগঠনটিকে সহায়তা ও ব্রিটিশদের আইএস এ যোগদান করতে উৎসাহ প্রদান করে। ব্রিটিশ আইনে কোন সন্ত্রাসী সংগঠনকে প্রকাশ্যে সমর্থন করা নিষিদ্ধ। তার সাথে তার অপর সহযোগী মিজানুর রহমানকেও একই অপরাধে পাঁচ বছরের জেল দেয় আদালত। সাজা ভোগের পর আরো পনের বছর তাঁকে কঠোর নজরদারীতে থাকতে হবে। পাকিস্থানী বংশদ্বোত আনজেম চৌধুরী ইসলাম ফর ইউকে বা আল মোহাজিরিন নামের একটি সংগঠনেরও প্রধান। আদালতের রায়ে এই বিতর্কিত সংগঠনটিকেও নিষিদ্ধ করা হয়। আদালতে তিনি প্রতিটি ঘটনা অস্বীকার করেও পার পেতে পারেননি, গোয়েন্দারা তার বিগত দিনের কর্মকা- তারিখ বাই তারিখ আদালতে উপস্থাপন করলে তিনি তা স্বীকার করতে বাধ্য হন। তিনি নিজে একজন আইনজীবীও বটে। এর আগে উগ্রপন্থার দায়ে বৃটেন থেকে পরিবার সহ বিতারিত করা হয় লেবাননী বংশদ্ভুত সন্ত্রাসী আবু কাদাদাকে এবং মিশরীয় বংশদ্ভুত অপর সন্ত্রাসী আবু হামজাকে তুলে দেয়া হয় আমেরিকার হাতে। গেল বছর এই আনজেম চৌধুরী পুর্ব লন্ডনের বাঙালি অধ্যূসিত বাংলা টাউনে এসে মদ বিক্রি থেকে বিরত থাকতে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের উৎসাহিত করে। বৃটেনের বাঙালিদের পরিচালনাধীন কয়েকটি মসজিদের সাথে আনজেম চৌধুরীর যোগাযোগ ছিল, জামাত পন্থিদের দ্বারা পরিচালিত এই মসজিদ গুলোও নজরদারীতে রয়েছে।


