স্টাফ রিপোর্টার
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইসলামের প্রচার—প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মহিউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার—উল—হালিম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম—মোয়াজ্জিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরী ও হজ্ব পালনে সরকারি অনুদানের ব্যবস্থা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সভা শেষে জেলা পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমামের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনজন শ্রেষ্ঠ ইমামের মধ্যে প্রথম হয়েছেন দোয়ারাবাজার উপজেলার মাওলানা মো. আরব আলী, ২য় শান্তিগঞ্জ উপজেলার মাওলানা আব্দুল খালিক এবং ৩য় হয়েছেন ছাতক উপজেলার মাওলানা মো. ওলিউর রহমান।


