ইসলামিক রিলিফের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের কালীপুর পয়েন্ট এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান মাস উপলক্ষে সদর উপজেলার লক্ষণশ্রী কাঠইর ও গৌরারং ইউনিয়নের ৩৬০ জনকে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন ও নিগার সুলতানা কেয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর জেলা ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, ফিল্ড অফিসার আব্দুল হামিদ, সালামগীর হোসেন, সুলতানা জাহান ও রাজিয়া সুলতানা।