স্টাফ রিপোর্টার
ফসলহানিতে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সাড়ে ৩ হাজার ফসলহারা কৃষক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ইসলামী ব্যাংক। শনিবার জেলা শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট বিভাগের হেড অব জোন মুহাম্মদ সাঈদ উল্লাহ। ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের অর্থায়নে ও ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপনায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ সহায়তা প্রদানের পূর্বে সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ’র সভাপতিত্বে ও শাখার ইনভ্যাস্টম্যান্ট ইনচার্জ আলাউর রহমান আলাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানাজার অপারেশন্স মু: জালাল উদ্দিন, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সৈয়দ জাবের হাদি, ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ূম, আব্দুল মুকাব্বির, আলী আসলাম, শহীদুল্লাহ প্রমুখ।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল পরিবার প্রতি ৮ কেজি করে চাল, ২ কেজি চিড়া, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, ১ লিটার সোয়াবিন ও নগদ ৫ শত টাকা।
- জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রস্তুতি সভা
- শালিসে মঈনুল হক কলেজের উদ্ভুত পরিস্থিতির নিষ্পত্তি


