ইয়াবাসহ আটক ১

কামরান আহমদ
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চিনাউড়া গ্রামে ইয়াবাসহ এক ব্যক্তিতে আটক করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব আহমদের নেতৃত্বে অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো.হুসেন আলীকে (৩৫) আটক করা হয়। গ্রেফতারকৃত মো.হুসেন আলী চিনাউড়া গ্রামের মৃত মো. আব্দুল লতিফের ছেলে। এসময় মো. আবেদ আলী নামের আরেকজন পালিয়ে যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব চৌধুরী বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ  
 একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একজন পালিয়ে যায়।  এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে বনগাঁও ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।