স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউপির সাবেক ইউপি সদস্য মাইজবাড়ি গ্রামের শাহনুর মিয়ার ছেলে আবুল কালাম (৪৫) কে ৯০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মাইজবাড়ি-
বদিপুর পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়েছে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া।


