স্টাফ রিপোর্টার
মরণ নেশার মাদক ‘ইয়াবা’ বহনের দায়ে জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত জাহাঙ্গীর আলম ধর্মপাশা উপজেলার শানবাড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর থানার এসআই ইমতিয়াজ সরকার গোপন সংবাদের ভিত্তিতে শহরের হোসেন বখত চত্ত্বর থেকে ১৪৩ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলমকে আটক করে। আটককৃত জাহাঙ্গীর আলমকে বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বিকালেই দ-প্রাপ্ত জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা বহনকারী যুবককে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদ- প্রদান করেছেন।


