স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বালিজুরী ইউনিয়নের ১২’শ ১৬জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেনের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, প্যানেল চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


