সোহেল আহমদ
আজ ১৬ রমজান। ঈদবাজার জমে উঠেছে শহরের সকল বিপণি বিতানে। দিনে ও রাতে জমে উঠছে ক্রেতাদের ভিড়। এবার ঈদোৎসবের ক্রেতারা রমজানের শুরু থেকেই ক্রয় করা শুরু করেছেন জামা-কাপড়। প্রতি ঈদের মতো কেনা-কাটায় লেগে থাকা ঝামেলা এড়িয়ে যেতে এবার আগে থেকে শুরু হয়েছে ক্রেতাদের ঈদের কেনাকাটা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার জামা-কাপড়ের দাম অনেক বেশি। এই বেশি দামটি সরকারী চাকুরিজীবীরা পুষিয়ে নিতে পারলেও, এই দরে জামা-কাপড় ক্রয় করতে পারবেন না বেশিরভাগ সাধারণ ক্রেতারা। এমন মন্তব্য করেন ঈদের জামা-কাপড় ক্রয় করতে আসা একাধিক ক্রেতা।
মঙ্গলবার দুপুরে শহরের সুরমা মার্কেটের বিভিন্ন গার্মেন্টসে ক্রেতাদের ভিড় জমে উঠতে দেখা যায়। সুফিয়া এম্পোরিয়াম, রিয়াজ গার্মেন্ট, সাথী গার্মেন্টসসহ সকল গার্মেন্টেসে ছিল ক্রেতাদের ভিড়। মধ্যবাজারের সততা বস্ত্রালয়, এহছান ম্যানশন, নিউ উর্মি বস্ত্রালয়, হাবিব বক্স কমপ্লেক্স, মৌলা বক্স শপিং সেন্টার, ইউনাইটেড প্লাজা, লিলি শপিং সিটি, তানভীর ম্যানশন, খান প্লাজা, শশী বস্ত্রালয়, লিমা বস্ত্রালয়, সানন্দা বস্ত্রালয়, প্রেমদা বস্ত্রালয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ট্রাফিক পয়েন্ট এলাকায় আহসান ম্যানশনে ময়ুরী ডিপার্টমেন্টাল ষ্টোর, ল-ন প্লাজায় মোয়াজ ফ্যাশন, ইউনাইটেড ফ্যাশন, বয়েজ ক্লাব, ফাইজা এ- সায়ন ফ্যাশন, প্লাস পয়েন্ট, ফাহমিদা এক্সপোর্ট কোয়ালিটি সহ অন্যান্য দোকান গুলোতে মোটামুটি ভিড় ছিল ক্রেতাদের। দোজা শপিং সেন্টারের শাওন ডিপার্টমেন্টাল স্টোর, রিভার আইল্যা-, শখ ফ্যাশন, রুমানা ফ্যাশন, ওয়ান পয়েন্ট ইত্যাদি দোকানে ক্রেতাদের ভিড় জমে উঠে। পৌর মার্কেটের মধ্যবিত্ত ও বেলা বস্ত্রালয়েও ছিল ক্রেতাদের ভিড়। এছাড়াও ছিল মোবারক ভবনে মৌ ফ্যাশনে ভিড় ক্রেতাদের।
ঈদের বাজারের ক্রেতা ও ব্যবসায়ী জলিল মিয়া বলেন, ‘এবার ঈদের বাজারে পছন্দের জামা কাপড়ের মূল্য বেশি। সরকারী চাকুরিজীবী ছাড়া সাধারণ মানুষ তাঁদের পছন্দের ভাল জামা কিনতে প্রায় সাধ্যের বাইরে।’
ল-ন প্লাজার দোকানের মালিক ও ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. ফয়সল আহমদ বলেন, ‘এবারের ঈদের নতুন ডিজাইনের আকর্ষণীয় পোষাক এসেছে। দামও আছে মোটামুটি সাধ্যের মধ্যে। বেশি দামী ও কম দামী জামাও আছে।’


