ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালি

জগন্নাথপুর অফিস
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর উৎসব শুধু তালামীযের কর্মীদের একা নয়। প্রত্যেক নবী প্রেমিক মুসলমানদের। এটা সব নবী প্রেমিকদের পালন করতে হবে। ঈদে মিলাদুন্নবী (স.) যুগে যুগে পালিত হয়ে আসছে। এটা নতুন নয়।’
রবিবার সকাল ১০ ঘটিকায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর (পশ্চিম-পূর্ব)  উপজেলার শাখার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালির পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর       
উপজেলা তালামীযের সভাপতি (পশ্চিম) হাফিজ জালাল উদ্দীন ও নাছির উদ্দীনের যৌথ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (পশ্চিম) জাবের হোসেন ও ছালেহ আহমদ ছালিক’র যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ই্সলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. মঈনুল ইসলাম পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাও. তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহ সহ সভাপতি মাও. আব্দুল করিম ফারুকী, সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দীন, জেলা তালামীয সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাবেক সহ সভাপতি নুর উদ্দীন, বর্তমান সহ সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দীন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাও. আজমল হোসেন জামি, সাধারণ সম্পাদক মহি উদ্দীন এমরান, ইয়াকুবিয়া হিফজুল কোরান বোর্ড জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নুরুল হক, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ।
আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।